চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারা ম্যাচে শাস্তিও পেলো রোহিতের ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ চক্রে শীর্ষস্থান হারিয়েছে ভারত। এক পরাজয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে টিম ইন্ডিয়া। এবার রোহিত শর্মার দলের জন্য এলো আইসিসির শাস্তিও।

বক্সিং-ডে টেস্টে স্লো ওভার-রেটের জন্য ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান ২ পয়েন্ট কেটে নেয়া হয়েছে। ৩ ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে তাদের গড় পয়েন্ট এখন ৩৮.৮৯ শতাংশ। পয়েন্ট কাটার পাশাপাশি স্লো ওভার-রেটের দায়ে ভারতীয় দলের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

নির্ধারিত সময়ের ভেতর লক্ষ্যমাত্রা থেকে দুই ওভার করায় সফরকারীরা পয়েন্ট কাটা ও জরিমানার মুখে পড়ল। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, লক্ষ্যমাত্রা থেকে প্রতি ওভার পিছিয়ে থাকলে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ইনিংস ও ৩২ রানের বিশাল ব্যবধানে হেরে বড় ধাক্কা খেয়েছে ভারত। সফরকারীদের প্রথম ইনিংসের ২৪৫ রানের জবাবে ডিন এলগারের সেঞ্চুরিতে স্বাগতিকরা তোলে ৪০৮ রান। টিম ইন্ডিয়া ১৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ব্যর্থতার পাল্লা ভারি করে মাত্র ১৩১ রানে গুঁড়িয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জরিমানাটেস্ট চ্যাম্পিয়নশিপপয়েন্টবক্সিং ডে টেস্টভারত-সাউথ আফ্রিকা টেস্টলিড স্পোর্টসসেঞ্চুরিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT