চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়েই দেশব্যাপী ‘অন্তর জ্বালা’র মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
রেকর্ড গড়েই মুক্তি পেল অন্তর জ্বালা

‘অন্তর জ্বালা দুইশো’র কাছাকাছি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে আমরা রেকর্ড করবো। এরআগে বদিউল আলম খোকন পরিচালিত শাকিব খানের ছবি ‘রাজা বাবু’ সর্বোচ্চ সংখ্যক ১৬৫টি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে রেকর্ড করেছিল।’-রেকর্ড সংখ্যক হলে ‘অন্তর জ্বালা’ মুক্তি দিবেন জানিয়ে ক’দিন আগে এভাবেই চ্যানেল আই অনলাইনকে বলছিলেন নির্মাতা মালেক আফসারি। আর সে কথা যেন অক্ষরে অক্ষরে ফলে গেল।

বহু প্রতীক্ষার পর ১৫ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেল জায়েদ খান ও পরীমনি অভিনীত মালেক আফসারির ছবি ‘অন্তর জ্বালা’। ছবিটি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেল। সংখ্যায় যা ১৭৫! এমনটাই শুক্রবার সকালে চ্যানেল আই অনলাইনকে জানালেন অভিনেতা ও ছবির প্রযোজক জায়েদ খান।

ঢাকা শহরের প্রায় সব প্রেক্ষাগৃহেই ‘অন্তর জ্বালা’ মুক্তি পাচ্ছে জানিয়ে জায়েদ খান বলেন, সিনেপ্লেক্সসহ ঢাকা শহরের প্রায় সব হলেই চলবে ‘অন্তর জ্বালা’। যার পূর্ণাঙ্গ তালিকা ফেসবুকে প্রকাশ করা হবে।

মুক্তির প্রথম দিনে কোন কোন প্রেক্ষাগৃহে যাচ্ছেন?-প্রশ্নে জায়েদ আরো বলেন, যেহেতু আজকে শুক্রবার, তাই নামাজ পড়ে হল প্রদর্শনে বের হবো। প্রথমে চম্পাকলি, সনি, বলাকা এবং সর্বশেষ আজকে সন্ধ্যার শোতে মধুমিতা হলে যাবো পুরো ‘অন্তর জ্বালা’ টিম।

পিরোজপুরে ঘটে যাওয়া এক ঘটনার উপর ভিত্তি করেই মূলত নির্মাণ করা হয়েছে অন্তর জ্বালা। এরইমধ্যে প্রচার প্রচারণায় ছবিটি সবার কাছে তুমুল আগ্রহ সৃষ্টি করেছে। ছবিতে নায়ক মান্নার এক পাগলা ভক্তকে দেখানো হবে, যার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। তারসঙ্গে দেখা যাবে চিত্রনায়িকা পরীমনিকে। এছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি ও বড়দা মিঠু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর জ্বালাজায়েদ খানপরীমনিমালেক আফসারি
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT