রেকর্ডের দিনে জয়ের নায়কও রোনালদোই

ক্রিশ্চিয়ানো রোনালদো গোল উদযাপন করছেন, ফুটবল মাঠে উচ্ছ্বাস প্রকাশ, ম্যাচের উত্তেজনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
মাইলফলক ছোঁয়ার উপলক্ষ ছিল। মাঠে নামলেই হয়ে যাবে রেকর্ড। এমন দিনে যোগ করা সময়ের দর্শনীয় গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের নায়কও হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোমাঞ্চ ছড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালকে হারিয়েছে রেড ডেভিলরা।
ওল্ড ট্রাফোর্ডে বুধবার রাতে গ্রুপ ‘এফ’র ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ।
চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গোলদাতার নামটি রোনালদো। সিআর সেভেন এবার চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও নিজের করে নিলেন। ইকার ক্যাসিয়াসকে (১৭৭) টপকে ১৭৮ ম্যাচ হয়ে গেল পর্তুগিজ মহাতারকার।
মাইলফলকের ম্যাচে দলকে প্রথমে পিছিয়ে পড়তে দেখেন রোনালদো। প্রথমার্ধ ছিল গোলশূন্য। মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫৩ মিনিটে লিড নেয় ভিয়ারিয়াল। ডানজুমার বাড়ানো বলে জাল খুঁজে নেন আলকাসের।
পরে কেটে যায় নির্ধারিত সময়ের বাকি খেলাটুকু। কেটে যায় যোগ করা সময়ের চার মিনিটও। পঞ্চম মিনিটে ত্রাতা হয়ে আসেন রোনালদো। লিনগার্ড বল ঠেলে দিয়েছিলেন, রোনালদো ভুল করেননি। চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৩৬তম গোলটি আদায় করেন নেন সিআর সেভেন।






