রাজনীতি

নারী নির্যাতন এবং গুম-খুনে দেশ আজ বিপন্ন: রিজভী

মানববন্ধনে অংশগ্রহণকারী নারীরা মানবাধিকার ও নিরাপত্তার দাবি জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবাধিকার ও নিরাপত্তার দাবিতে নারীদের মানববন্ধন, বিভিন্ন বয়সের নারী ও পুরুষ অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারী ও শিশু নির্যাতন এবং গুম-খুনের ভয়াবহতায় দেশ আজ বিপন্ন-বিধ্বস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘রুপা সহ দেশব্যাপী নারী ও শিশুর ভয়াবহ নির্যাতনের প্রতিবাদে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রতিদিনই নারী-শিশু নির্যাতনের শিকার হচ্ছে। কেউ না কেউ গুম-খুন হচ্ছে। ঈদের কয়েকদিন আগেও ৭ জন গুম হয়েছে। আর খাদিজা, মিতু রুপা তনু, সাগর-রুনি হত্যাকাণ্ড; কার কথা বলব? এসবের কোন বিচার নেই বলেও তিনি অভিযোগ করেন।

রিজভী এসময় তথ্যমন্ত্রী হাসানুল ইনুর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, খালদা জিয়ার রাজনীতির লাইসেন্স কেড়ে নেয়ার আপনি কে? দেশ কি আপনার পৈতৃক সম্পত্তি?

ইনুকে লক্ষ্য করে রিজভী অারও বলেন, আপনি যে অপরাধ করেছেন তার বিচার হবে। অনেক অপকর্ম করে বেঁচে গেছেন। আর বাঁচতে পারবেন না।

এসময় রিজভী রোহিঙ্গা ইস্যুতে সরকার পুরোপুরি ব্যর্থ মন্তব্য করে বলেন, রোহিঙ্গাদের সরকার কোন সহযোগিতা করছে না। কেউ করতে চাইলেও বাধা দিচ্ছে।

বিষয়:রুপা হত্যাকাণ্ড রুহুল কবির রিজভী রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…