গাজায় গণহত্যা মামলার নতুন সম্ভাবনা
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করায় গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার করা মামলায় নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গা গণহত্যা মামলার আইনি ব্যাখ্যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারিক মূল্যায়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগ প্রমাণে কী ধরনের সাক্ষ্য-প্রমাণ প্রয়োজন, তাও আরও স্পষ্ট হয়েছে বলছেন বিশ্লেষকরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





