চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-বার্সাকে কাছে টানছে অ্যাটলেটিকো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

বছরের শুরুতে ব্যবধানটা ছিল চোখে লাগার মতোই। এখনও যথেষ্ট দূরত্ব আছে পয়েন্ট টেবিলে। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ যেভাবে এগোচ্ছে, তারা যেন নিকটতর হওয়ার আমন্ত্রণ জানিয়ে চলেছে লিগ শিরোপার অন্য দুই শক্ত দাবিদার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে।

শনিবার রাতের কথাই ধরা যাক। টেবিলের আটে থাকা লেভান্তের কাছে ২-০তে হেরে বসেছে দারুণ ছন্দে থাকা অ্যাটলেটিকো। ঘরের মাঠে ডিয়েগো সিমিওনের দলের এ হারের সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে জিনেদিন জিদানের রিয়াল।

মাদ্রিদ রাজারা রিয়াল ভ্যালাদোলিদের মাঠ থেকে ১-০ গোলের জয় তুলে অ্যাটলেটিকোর আরও কাছে চলে গেছে লা লিগা টেবিলে। শীর্ষের অ্যাটলেটিকোর সঙ্গে এখন মাত্র ৩ পয়েন্টের ব্যবধান রিয়ালের।

যদিও এক ম্যাচ বেশি খেলেছে রিয়াল। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫২, আর ২৩ ম্যাচে ৫৫ পয়েন্টে শীর্ষে যথারীতি অ্যাটলেটিকো। ২২ ম্যাচে ৪৬ পয়েন্টে তিনে বার্সেলোনা।

রোনাল্ড কোম্যানের বার্সা যদিও ভালো সময়ের আবর্তে নেই। কোপা ডেল রের সেমির প্রথম লেগে হার, চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার টাটকা স্মৃতি। এলোমেলো সময়ই বটে।

অবশ্য লিগে এখনও লাইনেই আছে বার্সা। রোববার তাদেরও সুযোগ থাকছে অ্যাটলেটিকো ও রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে নেয়ার। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ন্যু ক্যাম্পে টেবিলের ১৫তম স্থানে থাকা কাদিজের বিপক্ষে নামবেন মেসি-পিকেরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোবার্সারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT