চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-জিদানে ক্ষুব্ধ বেল যেভাবেই হোক রিয়াল ছাড়তে চান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ভীষণ ‘ক্ষুব্ধ’ ও ‘বিরক্ত’ গ্যারেথ বেল। এই ক্ষোভ যেমন ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতি, তেমনি কোচ জিনেদিন জিদানের প্রতিও। নিয়মিত খেলতে না পারার হতাশায় আগামী মৌসুমে যেভাবেই হোক ক্লাব ছাড়তে চান ওয়েলসের এই ফরোয়ার্ড। তবে কথাটা বেল বলেননি, বিবিসি রেডিওতে এমনটা বলেছেন সাংবাদিক গুইলেম বালাগ!

চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ ছাড়ার বন্দোবস্ত প্রায় সেরেই ফেলেছিলেন বেল। চাইনিজ সুপার লিগের দল জিয়াংসু সানিংয়ের সঙ্গে সপ্তাহে ১০ লাখ ইউরো বেতনের চুক্তিও প্রায় পাকাই ছিল। কিন্তু ট্রান্সফার ফি না পাওয়ায় বেলকে যেতে দেয়নি রিয়াল।

কোচ জিদানও চাননি বেলকে তার দলে রাখতে। গত জুলাইয়ে জনসমক্ষেই বলেছেন ‘আমরা চাই সে চলে যাক।’ এই কথা শোনার পর জিদানকে একহাত নিয়ে বেলের এজেন্ট জোনাথন বার্নেট বলেছিলেন, ‘জিদান অকৃতজ্ঞ। যে খেলোয়াড়টা রিয়ালের জন্য এত কিছু করল তাকে কোনো সম্মানই দেখাল না!’

চীনে যেতে না পারার হতাশায় মিউনিখে প্রাক-মৌসুম ম্যাচগুলোতে অংশ নেননি রিয়ালের হয়ে চার চ্যাম্পিয়ন্স ট্রফি, লা লিগা ও কোপা ডেল রে জয়ী বেল। ধারণা করা হচ্ছিল, বেলকে নিয়মিত খেলার সুযোগ দেবেন না জিদানও।

শেষ পর্যন্ত ধারণাই সত্যি হয়েছে। সাত ম্যাচ খেলতে পারলেও সবগুলোতে মূল একাদশে ছিলেন না বেল। এই সাত ম্যাচে ২ গোল করলেও ৩০ বছরের ওয়েলস তারকাকে ব্রাত্যই করে রেখেছেন জিদান। ক্লাব ব্রুগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দলে রাখেননি বেলকে। সেই খেলায় নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করে লস ব্লাঙ্কোসরা। পরে লা লিগায় গ্রানাডার বিপক্ষে খেলেছেন, দল জিতেছে ৪-২ গোলে।

‘বেল অতিষ্ঠ হয়ে গেছে। এভাবে আর সে চলতে দিতে চায় না। সে জানতো ম্যাচে খেলার মতো যথেষ্ট ফিটনেস তার আছে। অথচ তাকে ক্লাব ব্রুগের বিপক্ষে দলেই রাখা হয়নি। কেউ জানে না কেন?’, রেডিওতে এমনটাই বলেছেন গুইলেম বালাগ।

Reneta

‘সে ক্ষুব্ধ, বিভ্রান্ত। জিদান রিয়ালে দ্বিতীয়বারের মতো ফিরেই পরিষ্কার কোনো কারণ ছাড়াই সিদ্ধান্ত নিয়েছেন যে বেলকে খেলাবেন না।’

‘জিদানের সঙ্গে বেলের এখন কেবলই পেশাদার সম্পর্ক। সে স্পষ্ট ভাষায় জিদানকে জানিয়ে দিয়েছে ক্লাব ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। তার এজেন্ট জোনাথন বার্নেটও তার জন্য উপযুক্ত বিকল্পের খোঁজে আছে। তবে বেল চায় সম্ভব হলে যেভাবেই হোক রিয়ালে থেকে যাওয়া।’

‘ওয়েলস তারকা বুঝতে পারছে না কেন রিয়াল তাকে মৌসুমের আগে ছেড়ে দিল না। গত কয়েক সপ্তাহ ধরে বেল ভীষণ রেগে আছে। কোচ তার সঙ্গে যেভাবে দূরত্বটা তৈরি করছেন আর তার সঙ্গে ঠাণ্ডা আচরণ করছেন, তাতে সে বুঝে গেছে এই ক্লাবে তার আর থাকা হচ্ছে না!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যারেথ বেলজিনেদিন জিদানরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT