ডাকাতি হয়েছে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ও খেলোয়াড় ইস্কোর বাড়িতে। একই ঘটনার শিকার হয়েছেন লস ব্লাঙ্কোসদের আরেক খেলোয়াড় করিম বেনজেমা ও বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে!
স্পেনের সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, প্রায় একই সময়ে ডাকাতি হয়েছে বেশ কিছু ফুটবলারের বাড়িতে। সব ঘটনা সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
সাধারণত খেলোয়াড়রা মাঠে কিংবা ভ্রমণে গেলে সময়টাতে সেইসব বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু এবারের ঘটনাগুলো তেমন নয়। খেলোয়াড়দের পরিবার এবং কিছু ক্ষেত্রে খেলোয়াড়রা নিজেই ডাকাতির শিকার হয়েছেন দাবী করা হয়েছে, অথচ তারা শহর ছাড়েননি।









