চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে ‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী টি-২০’ ফাইনাল অনুষ্ঠিত

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৭:১৪ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২০
প্রবাস সংবাদ
A A

বাংলাদেশের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ প্রবাসী, স্থানীয় সৌদি নাগরিক এবং বিদেশিদের মধ্যে তুলে ধরার লক্ষ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রিয়াদে আয়োজিত ‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী টি-২০’ ক্রিকেট টুর্নামেন্টে’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রিয়াদ ক্রিকেট এসোসিয়েশনের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দূতাবাস কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে স্থানীয় টিম রিয়াদ ক্রিকেট একাদশকে হারিয়ে শিরোপা জয় করে কাশ্মীরী লিজেন্ডস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এসময় দূতাবাসের সকল কর্মকর্তা, রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার অভিবাসীরাসহ বিভিন্ন শ্রেণির দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

এ উপলক্ষে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিদেশীদের কাছে বঙ্গবন্ধুকে আরও বেশি করে পরিচয় করে দেয়ার লক্ষে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।

Reneta

তিনি ‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’’ আয়োজনে সহযোগিতার জন্য রিয়াদ ক্রিকেট এসোসিয়েশন, গ্রিন বাংলা ক্রিকেট টিম ও খেলা পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মিশন উপপ্রধান এস এম আনিসুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।

ফাইনাল ম্যাচে গতকাল সকালে কাশ্মীরী লিজেন্ডস নির্ধারিত ২০ ওভারে শামির রাঠোরের অনবদ্য শতকে ৪ উইকেট হারিয়ে ২৩৭ রানের টার্গেট দেয় রিয়াদ ইলেভেনকে।

জবাবে ২৩৮ রানের বিশাল লক্ষ্যকে তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান তুলতে সক্ষম হয় রিয়াদ একাদশ। ফলে ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাশ্মীরী লিজেন্ডস।

গত ফেব্রুয়ারি মাসে রিয়াদের স্থানীয় ৬টি ক্রিকেট টিমকে নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়। টিমগুলো হচ্ছে বাংলা লায়নস, বেঙ্গল ওয়ারিয়র্স, হিন্দুস্তান ফাইটার্স, পাক কালান্দার্স, রিয়াদ একাদশ ও কাশ্মীরী লিজেন্ডস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে ক্যাম্পেইন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT