পদ্মাসেতু দেখে টুঙ্গিপাড়ায় ৪৫ রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতরা পদ্মাসেতু দেখার জন্য টুঙ্গিপাড়ায় আসছেন, একটি নৌকায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় নিযুক্ত ৪৫ দেশের রাষ্ট্রদূত টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। রাষ্ট্রদূতদের এ বহরের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এই সফরে তারা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি-বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত নানা স্থাপন ঘুরে দেখবেন এবং পরিদর্শন বইয়ে সাক্ষর করবেন।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে রাষ্ট্রদূতদের এ বহর ঢাকা থেকে রওনা হয়ে মাওয়া ঘাট থেকে ফেরি যোগে পদ্মা পার হয়ে কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছান।
সেসময় তারা নির্মাণাধীন পদ্মাসেতু পরিদর্শন করেন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মেলা চলছে। রাষ্ট্রদূতেরা মেলাও পরিদর্শন করবেন।
দিনের কর্মসূচি শেষে রাষ্ট্রদূতেরা হেলিকাপ্টার যোগে বিকালে ঢাকা ফিরে আসবেন।






