চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১০:০৪ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২২
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সকালে দূতাবাস প্রাঙ্গনে পতাকা উত্তোলন করেন দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স আবুল হাসান মৃধা। এরপর দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ উপলক্ষ্যে দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে সৌদি আরবের রিয়াদে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী, রিয়াদে অবস্থিত দুটি বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের কয়েকশত শিশু কিশোরেরা অনুষ্ঠানে যোগ দেয়। দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে স্কুলের শিক্ষার্থীরা।

Banglabid

এ সময় দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স আবুল হাসান মৃধা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সাহসী, নির্ভীক, মানবদরদী ও অধিকার আদায়ে আপোষহীন। ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত দেশের প্রতিটি স্বাধিকার আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার অবিস্মরণীয় নেতৃত্বে ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

তিনি বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে হবে যেন শিশুরা বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা লাভ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।

তিনি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।

Reneta

আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সহধর্মিণী হাবিবা হোসাইন অনুষ্ঠানে যোগ দেয়া শিশুদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত সৎ, আদর্শবান ও উন্নত চরিত্রের জীবন গঠনের আহবান জানান।

শিশুদের বঙ্গবন্ধুর জীবন সম্পর্ক বেশি করে জানার জন্য ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি পাঠের পরামর্শ দেন রাষ্ট্রদূতের সহধর্মিণী। তিনি আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার জন্য শিশুদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির পিতার জীবনী নিয়ে আলোচনা করেন। জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সৌদি আরবের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ, ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়া শিশু কিশোরদের জন্য যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েকশত শিশু এ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের পুরস্কার দেওয়া হয়।

এছাড়া শিশুরা দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে শিশুদের নিয়ে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। দূতাবাসের কাউন্সিলর ও কার্যালয় প্রধান মোঃ বেলাল হোসেন অনুষ্ঠান উপস্থাপনা করেন।

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির অগ্রগতি কামনা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শিশু দিবসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT