স্পোর্টস

রিও অলিম্পিক: শীর্ষ স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র

রিও অলিম্পিক: শীর্ষ স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র

রিও অলিম্পিকে পদক তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিনীদের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে চীন আছে দ্বিতীয় স্থানে। 

ষষ্ঠ দিন শেষে ১৩টি স্বর্ণপদকসহ ৩৫ টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তাদের ঘাড়ে নিশ্বাস ফেলা চীনাদের ঝুলিতে ১০টি স্বর্ণ, ৬টি রূপা এবং ৯টি ব্রোঞ্জসহ ২৫টি পদক।

এশিয়ার আরেক দেশ জাপান ৬ স্বর্ণসহ ১৯ পদক নিয়ে আছে তৃতীয় স্থানে।

এরপরের দু’টি স্থান অস্ট্রেলিয়া এবং সাউথ কোরিয়ার। শীর্ষ ১০ এ জায়গা করে নিয়েছে  রাশিয়া, জার্মানি ও ইটালি। শীর্ষ দশ থেকে নেমে গেছে ফ্রান্স।

বিষয়:রিও অলিম্পিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…