ব্রাজিল অলিম্পিকের উদ্বোধনী দিনেই ছেলেদের ১শ’ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাজ্যের অ্যাডাম পিটি। হিটে ৫৭ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়েছেন পিটি। আগের রেকর্ডটি ছিল ৫৭ দশমিক ৯২ সেকেন্ড। ওদিকে পদকের তালিকায় এগিয়ে রয়েছে দু’টি করে স্বর্ণ জেতা অস্ট্রেলিয়া ও হাঙ্গেরি।
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সাফল্য দেখান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থ্রেশার। পুরুষদের আর্চারিতে স্বর্ণ জিতেছেন সাউথ কোরিয়ার উজিন কিম। নারীদের জুডোতে সবাইকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছেন আর্জেন্টিনার পাউলা পারেতো আর পুরুষদের বিভাগে স্বর্ণ জিতেছেন রাশিয়ার বেসলান মুদ্রানোভ।
নারীদের ফেন্সিংয়ে স্বর্ণ জিতেছেন হাঙ্গেরির ইমেসে সাস। এছাড়া অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছে ভিয়েতনাম। ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জেতেন হোয়াং জুয়ান ভিন।










