চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিও’র দশম দিনে তারকাদের উত্থান-পতন

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৩:০৪ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

রিও অলিম্পিকসের দশম দিনে অ্যাথেলেটিক ট্র্যাকে তারকার উত্থান পতন দেখেছে
খেলার দুনিয়া। মেয়েদের চারশো মিটার দৌঁড়ে চারবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
আমেরিকান অ্যালিসন ফেলিক্সের সাম্রাজ্যের পতন ঘটিয়ে স্বর্ণ জিতেছেন বাহামার
শাউলি মিলার।

ছেলেদের পোলভল্টে দেশকে সোনার পদক এনে দিয়েছেন ব্রাজিলের
থিয়েগো ব্রাজ ডি সিলভা।

মেয়েদের হ্যামার থ্রোতে নতুন বিশ্বরেকর্ড গড়াসহ সোনার পদক গলায় উঠেছে পোল্যান্ডের আনিতা ওল্ডারজিকের গলায় ।

দুহাজার সালের সিডনি অলিম্পিকের হ্যামার থ্রোর স্বর্ণজয়ী অকাল প্রয়াত বান্ধবী স্কোলিমোস্কার গ্লাভস পরে রিও গেইমসের ফাইনালে পদকের লড়াইয়ে নেমেছিলেন পোল্যান্ডের অনিতা ওল্ডারজিক। নিজেরই গড়া বিশ্বরেকর্ড ভেঙ্গে ৮২ দশমিক দুই-নয় মিটার দুরে ছুঁড়ে মেয়েদের হ্যামার থ্রো’র নতুন বিশ্বরেকর্ড গড়লেন অনিতা, সঙ্গে রিও অলিম্পিকের স্বর্ণ। রূপা জয়ী চীনের জাং ওয়েন’কে প্রায় সাত মিটার পেছনে ফেলেছেন অনিতা।

উজবেকিস্তান’কে প্রথম অলিম্পিক স্বর্ণ পদক এনে দিয়েছেন ভারোত্তোলক রুসলান নুরুদিনভ। ১০৫ কিলোগ্রাম ওজন শ্রেণীতে মোট ৪৩১ কিলো ওজন  তুলে  নতুন অলিম্পিক রেকর্ড গড়ার পাশপাশি সোনার পদক গলায় পরেছেন নুরুদিনভ।


তুরস্কের রিজা কায়ালাপ’কে ৬-০’র পরিস্কার ব্যবধানে হারিয়ে গ্রেকো-রোমান কুস্তিতে ১৩০ কিলোগ্রাম ওজন শ্রেণীতে ২০১২’র লন্ডন অলিম্পিকের স্বর্ণপদক ধরে রাখলেন কিউবার মিজাইন নুনেজ লোপেজ। এই ইভেন্টে তিনবার অলিম্পিক স্বর্ণপদক জিতে রাশিয়ার আলেকজান্ডার কারেলিন ও সুইডেনের কার্ল ওয়েস্টারগ্রিনের রেকর্ড স্পর্শ করলেন লোপেজ।

মেয়েদের জিমন্যাস্টিকসে রিও গেইমস থেকে চতুর্থ স্বর্ণ জয়ের সুযোগ হারালেন আমেরিকার সিমোন বেলিস। একক ও দলীয় মিলিয়ে তিনটি স্বর্ণ জেতা বেলিস মেয়েদের জিমন্যাস্টিকসের ব্যালেন্স বিমে পেয়েছেন ব্রোঞ্জপদক। এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডসের শানে ওযেভার্স।

মেয়েদের দশ কিলোমিটার ম্যারাথন সাঁতারে নেদারল্যান্ডসকে আরো একটি স্বর্ণ এনে দিয়েছেন শ্যারন ভ্যান রউওয়েন্ডাল। ১ ঘণ্টা ৫৬ দশমিক তিন-দুই সেকেন্ড সাঁতরে সোনার পদক জিতেছেন তিনি। রূপা ইতালি এবং ব্রোঞ্জ পেয়েছেন ব্রাজিলের প্রতিযোগী।


আগের দিনের ছেলেদের একশো মিটার স্প্রিন্টের স্বর্ণ, রূপা পদক তুলে দেয়া হয়েছে জ্যামাইকার উসাইন বোল্ট ও আমেরিকার জাস্টিন গ্যাটলিনের গলায়।

ট্যাগ: রিও অলিম্পিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্ধলক্ষাধিক কিন্ডারগার্টেন-ইংলিশ স্কুল পরিচালনায় পরিপত্র

পরবর্তী

পরিকল্পনা দলিলে বঙ্গবন্ধুর মুখবন্ধ

পরবর্তী

পরিকল্পনা দলিলে বঙ্গবন্ধুর মুখবন্ধ

১৫ই আগস্ট, মার্ক টেইলর ও আমরা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT