বাংলাদেশ

রাষ্ট্রীয় সফরে তুরস্কে গেলেন নৌপ্রধান

নৌবাহিনী প্রধানের আনুষ্ঠানিক ছবি, বাংলাদেশ নৌবাহিনী ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান, তিনি বাংলাদেশ নৌবাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্কের নৌবাহিনী প্রধান এডমিরাল আদনান ওজবেলের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

আজ বৃহস্পতিবার তিনি ঢাকা ছাড়েন। সেসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

বৃহস্পতিবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তুরস্ক সফরকালে নৌপ্রধান দেশটির প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তিনি দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল আদনান ওজবেল, প্রতিরক্ষা শিল্পের সভাপতি ইসমাইল দেমির সহ সেনা এবং বিমান বাহিনী প্রধানের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

পাশাপাশি তিনি দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার, নেভাল ওয়্যার কলেজ, ইস্তাম্বুল নেভাল শীপইয়ার্ড, গোলচুক নেভাল কমান্ড ও শীপইয়ার্ডঢ়য় গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামাদি নির্মাতা ও জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, সামরিক জাদুঘর, বিভিন্ন ঘাঁটি ও স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

তুরস্ক সফর শেষে নৌপ্রধান আগামী মাসের ৪ তারিখ দেশে ফিরবেন।

বিষয়:নৌপ্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…