শুধুমাত্র দৌড়ানোর জন্য রাশিয়ার মস্কোয় হাজির হয়েছিলো হাজারো প্রতিযোগী। আগামী সেপ্টেম্বরে মস্কো ম্যারাথনের প্রস্তুতি হিসেবে দৌড় শুরু হয়।
৫ কিলোমিটার দীর্ঘ দৌড় প্রতিযোগিতায় প্রতি এক কিলোমিটার পর প্রতিযোগীদের গায়ে বিভিন্ন রঙ ছড়িয়ে দেয় স্বেচ্ছাসেবকরা। এ কারণে একে মস্কোর অন্যতম রঙিন উৎসব বলা হয়।
১১ জুন মস্কো পর্ব দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। পর্যায়ক্রমে রাশিয়ার সব বড় শহরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ৮ হাজারের বেশি প্রতিযোগি নাম রেজিস্ট্রেশন করেছে।








