চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সমুদ্রপথ অবরোধের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়া ইউক্রেনের সমুদ্রপথ আটকে রেখেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মইত্রো কুলেবা’র বরাতে বিবিসি’র অনলাইন প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেনারা নৌ মহড়ার জন্য আজভ সাগর পুরোপুরিভাবে এবং কৃষ্ণসাগরে প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে।

আগামী সপ্তাহে ইউক্রেনের দক্ষিণে অবস্থিত দুটি সাগর কৃষ্ণসাগর ও আজভ সাগরে রাশিয়ার নৌ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়া চলাকালে ক্ষেপণাস্ত্র ও গোলাগুলির প্রশিক্ষণ হবে উল্লেখ করে উপকূলের সবাইকে দূরে থাকার জন্য সতর্ক করেছে তারা।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বিশাল এলাকাজুড়ে নজিরবিহীন মহড়ার আয়োজন করা হয়েছে। এতে উভয় সাগরেই জাহাজ চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”

ইউক্রেনের উত্তরাঞ্চলে প্রতিবেশী দেশ বেলারুশে ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এর পাশাপাশি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে নৌ মহড়া শুরু করতে যাচ্ছে মস্কো।

ইউক্রেন সীমান্তে প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। যে কোনো সময় রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে বলে বার বার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়া ধারাবাহিকভাবে ইউক্রেন আক্রমণের বিষয়টি অস্বীকার করে আসছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন সংকটইউক্রেন-রাশিয়াবেলারুশ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT