চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে হামলা হলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে: বাইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনে হামলা চালালে চরম মূল্য দিতে হবে উল্লেখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার পুতিনকে ফোনে এ সতর্ক বার্তা দিয়েছে বাইডেন।

হোয়াইট হাউসের বরাতে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে যেকোন সময় আক্রমণ হতে পারে। আকাশ পথে বোমা বর্ষণের মাধ্যমে এ হামলার সূত্রপাত হতে পারে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আক্রমণের সতর্ক বার্তা ভয় আরও বাড়াতে পারে।

বাইডেনের সঙ্গে ফোনালাপের আগে পুতিন শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গেও টেলিফোনে কথা বলেন। চলমান উত্তেজনা দ্রুত নিরসন না হলে কূটনৈতিক পদক্ষেপ সফল হবে না বলে পুতিনকে জানিয়েছেন ম্যাঁক্রো। তবে কোনও ধরনের হামলা চালানোর পরিকল্পনা নেই বলে দাবি করেছে রাশিয়া।

সামরিক মহড়াকে কেন্দ্র করে ইউক্রেনকে ঘিরে রেখেছে রাশিয়ান সেনাবাহিনী। নিজেদের সীমান্ত সংলগ্ন দেশটির তিন দিকেই দিনে দিনে শক্তি বাড়িয়েছে পুতিনের দেশটি। ক্রিমিয়া উপদ্বীপের কাছে সমুদ্রে বড় ধরনের নৌ মহড়া করছে রাশিয়া। যুক্তরাষ্ট্র, পশ্চিমা ও ইউক্রেন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ইউক্রেনে খুব দ্রুত সময়ে হামলা চালাবে রাশিয়া।

পশ্চিমা দেশগুলোর সতর্ক বার্তা ও রাশিয়ার আক্রমণের আশঙ্কায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানীসহ ১২টির বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

Reneta

এমন পরিস্থিতিতে কিয়েভের মার্কিন এম্বাসি থেকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে রোববার থেকে কনসুলার সার্ভিসও বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে কানাডাও। অস্ট্রেলিয়া, ইতালি, ইসরায়েল নেদারল্যান্ডস, জাপান তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করতে বলেছে।

ইউক্রেন সীমান্তে প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। যেকোন সময় রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে বলে বারবার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়া ইউক্রেন আক্রমণের বিষয়টি ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন সংকটজো বাইডেনভ্লাদিমির পুতিনযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT