চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের দুটি অঞ্চলে সেনা পাঠাতে পুতিনের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সেনা সদস্য অস্ত্র হাতে প্রস্তুত, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার পর সেখানে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

বিবিসি জানায়, এরপর ওই অঞ্চলে বাণিজ্য ও অর্থায়নের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। একে আন্তর্জাতিক আইনের লংঘন বলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বিষয়টিকে রাশিয়ার আন্তর্জাতিক প্রতিশ্রুতির একতরফা লংঘন এবং ইউক্রেনের সার্বভৌমত্বের উপর আক্রমণ বলেছেন ফরাসি প্রেসিডেন্ট।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক উৎকন্ঠার মধ্যে সোমবার পূর্ব ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট। এ সংক্রান্ত এক ডিক্রিতে সইয়ের পর ওইদিনই সেখানে সেনা পাঠানোর নির্দেশ দেন পুতিন। এরপর নড়েচড়ে বসেন বিশ্বনেতারা।

হোয়াইট হাউসে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করে পূর্ব ইউক্রেনের রুশপন্থী দুটি অঞ্চলে বাণিজ্য ও অর্থায়নের উপর নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। আজই এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করার কথা রয়েছে তার। রাশিয়ার বিরুদ্ধে আরো ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে বিষয়টি নিয়ে আজই জার্মান চ্যান্সেলর ও ফরাসি প্রেসিডেন্টে সঙ্গে বাইডেনের ফোনালাপ করার কথা জানিয়েছে হোয়াইট হাউস।

পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বীকৃতিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ইউক্রেনের সার্বভৌমত্ব এবং অখন্ডতার সুস্পষ্ট লঙ্ঘন বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয়ে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

পুতিনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মস্কোর পদক্ষেপকে “অশুভ এবং একটি অত্যন্ত অন্ধকার লক্ষণ” বলে মন্তব্য করেছেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ ব্যাপারে একটি জরুরি সভা ডাকার আহ্বান  জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

রাশিয়ার স্ব-ঘোষিত স্বীকৃতির নিন্দা জানিয়ে এই পদক্ষেপকে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতা আরো ক্ষুণ্ন করবে বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব। বিচ্ছিন্নতাবাদীদের আর্থিক ও সামরিক সহায়তার মাধ্যমে পূর্ব ইউক্রেনে সংঘাতে ইন্ধন দেওয়ার জন্য রাশিয়াকে দোষারোপ করেছেন তিনি।

ট্যাগ: ইউক্রেন রাশিয়া উত্তেজনাইউক্রেন সংকটযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ

পরবর্তী

কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পরবর্তী
কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গবেষক করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে কমেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT