চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার জাতীয় দলসহ সকল ক্লাবকে ফিফা-উয়েফার বহিষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৫ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর প্রেক্ষিতে রাশিয়ার জাতীয় দল এবং ক্লাবগুলোকে ফুটবল থেকে বহিষ্কার করা হয়েছে।

ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ইউনিয়ন অব ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) যৌথ বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

গত সোমবার ফিফা এবং উয়েফা নিশ্চিত করেছে, আসন্ন কাতার বিশ্বকাপের প্লে অফে রাশিয়ার কোনো অংশগ্রহণ থাকবে না। ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ক্রমবর্ধমান চাপের মধ্যে ফিফা ও উয়েফা এমন সিদ্ধান্ত নিয়েছে।

জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে রাশিয়ার মহিলা দলকে সরিয়ে দেয়া হবে।

রাশিয়ান ক্লাব স্পার্টাক মস্কোকে ইউরোপা লিগ থেকে সরিয়ে দেয়া হয়েছে। যার ফলে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ আরবি লাইপজিগের উঠবে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে।

আগামী ২৪ মার্চ কাতার বিশ্বকাপের প্লে-অফে মস্কোতে পোল্যান্ডের সঙ্গে রাশিয়ার খেলার কথা ছিল। প্লে-অফে সুইডেনের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। এই ম্যাচের বিজয়ী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য রাশিয়া-পোল্যান্ডের ম্যাচের জয়ী দলের সঙ্গে খেলার কথা থাকলেও এখন আর তা হচ্ছে না। সেক্ষেত্রে ওয়াকওভার পেতে পারে পোল্যান্ড। এমনটি হলে সুইডেন ও চেক প্রজাতন্ত্রের যেকোনো এক দলের সঙ্গে পোল্যান্ডের ফুটবল ময়দানে দেখা হওয়ার সম্ভাবনা আছে।

Reneta

ফিফা এবং উয়েফার সিদ্ধান্তগুলো বিরুদ্ধে ক্রীড়াঙ্গনের সালিসি আদালতে আপিলের সুযোগ থাকবে। রাশিয়ার ফুটবল ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার অধিকার সংরক্ষণ করবে।

এর আগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মাঠ ক্রেস্তোভস্কি স্টেডিয়াম থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরিয়ে দেয় উয়েফা। প্যারিসে হবে চলতি মৌসুমের ফাইনাল খেলা।

বিবৃতিতে ফিফা ও উয়েফা বলেছে, ‘এই (বহিষ্কার) সিদ্ধান্তগুলো আজ (সোমবার) ফিফা কাউন্সিলের ব্যুরো এবং উয়েফার কার্যনির্বাহী কমিটি কাছ থেকে গৃহীত হয়েছে। এই দুই কমিটি জরুরি বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।’

‘ফুটবল এখানে সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ এবং ইউক্রেনের ক্ষতিগ্রস্ত সকল মানুষের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করেছে। ফিফা ও উয়েফার প্রেসিডেন্ট আশা করেন যে, ইউক্রেন পরিস্থিতির তাৎপর্যপূর্ণভাবে দ্রুত উন্নতি হবে। যাতে ফুটবল আবার জনগণের মধ্যে ঐক্য ও শান্তির বাহক হতে পারে।’

রাশিয়ার জাতীয় ফুটবল দলের কোচ ভ্যালেরি কার্পিন বলেন, ‘আমার ছেলেদের জন্য আমি দুঃখিত। ওরা বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছিল। এখন তাদের আশা শেষ হয়ে গেছে।’

উয়েফা নিশ্চিত করেছে, সংস্থাটি রাশিয়ার শীর্ষস্থানীয় গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে স্পন্সরশিপ বাতিল করতে যাচ্ছে। চলতি মৌসুমে উয়েফার সঙ্গে গ্যাজপ্রমের ৪০ মিলিয়ন ইউরোর চুক্তি ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাকাতার বিশ্বকাপ-2022গ্যাজপ্রমফিফাবিশ্বকাপ বাছাইরাশিয়ারাশিয়া ইউক্রেন উত্তেজনারাশিয়া-ইউক্রেন যুদ্ধলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT