আন্তর্জাতিক

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইউরোপকে মন্দার দিকে ঠেলে দেবে: জার্মানি

জার্মানির চ্যান্সেলর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির চ্যান্সেলর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন, রাশিয়ান শক্তির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ইউরোপকে একটি ধ্বংসাত্মক মন্দার দিকে ঠেলে দেবে। এর প্রভাবও জার্মানির অর্থনীতির ওপর পড়বে।

বুধবার জার্মানির পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।

ওলাফ বলেন, রাশিয়ার শক্তি সরবরাহের উপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞার পরামর্শ বাতিল করা উচিত। কারণ ইউরোপের ওপর তার প্রভাব বিধ্বংসী হবে।

তিনি বলেন, জার্মানি রাশিয়ান শক্তির উৎস থেকে স্বাধীন হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে ‘একদিন থেকে পরের দিন এটি করা আমাদের দেশ এবং সমগ্র ইউরোপকে মন্দার দিকে ঠেলে দেবে’।

তিনি আরও বলেন, রুশ-বিরোধী নিষেধাজ্ঞাগুলো ইতিমধ্যেই জার্মান নাগরিকদের কঠোরভাবে আঘাত করছে।

ইউক্রেন থেকে ২ লাখ ৩৮ হাজার শরণার্থী ইতিমধ্যে জার্মানিতে এসেছে।

বিষয়:ইউক্রেন জার্মান চ্যান্সেলর যুদ্ধ রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…