শিক্ষা

রাবিতে শিক্ষক দিবস পালিত

শিক্ষক দিবস ২০২২ উপলক্ষে রাবি শিক্ষকদের মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি শিক্ষক দিবস ২০২২ উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শুরুতেই ছাত্রদের রক্ষায় আত্মদানকারী প্রথম শহীদ ড. শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী আজ। এই দিবসটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

দিবসটি উদযাপনে সকাল থেকেই নানা কর্মসূচী পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে প্রশাসন ভবনের সামনে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশ্ববিদ্যালয় মেইন গেটের সামনে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ আজম শান্তনুসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষকদের শ্রদ্ধা জানাতে রাবি শিক্ষক দিবসের অনুষ্ঠানে ফুলের মালা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিবসটিকে জাতীয় ভাবে শিক্ষক দিবস হিসেবে পালনের জন্য বহু আগে থেকে দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। আজও সেই দাবির প্রসঙ্গ তুলে সরকারের উচ্চ পর্যায়ে আবেদন করার কথা জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন সাধারণ জনগণ। এছাড়াও দিনব্যাপী দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন ও মিলাদ মাহফিলের আয়োজ করেছ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। জোহা দিবস উপলক্ষে রাজশাহী শহীদ স্মৃতি সংগ্রহশালা দিনব্যাপী খোলা থাকছে।

বিষয়:রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি শিক্ষক দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…