চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

সুব্রত গাইনসুব্রত গাইন
১২:৫৯ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৯
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানিক আহমেদ নামের এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে এক ছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। প্রেমে রাজি না হওয়ায় শ্লীলতাহানির এই ঘটনা ঘটেছে বলে ওই ছাত্রী অভিযোগ করেন।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মানিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে থাকে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সাব্বির অভিযুক্ত মানিককে হলে সিটের ব্যবস্থা করে দেন বলে জানা গেছে। তবে মানিক ছাত্রলীগের কেউ নয় বলে দাবি করেন সাব্বির। তবে ছাত্রলীগের একাধিক সূত্র মানিককে ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত করেছে।

ওই ছাত্রী অভিযোগ করে বলেন: বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই মানিক আমাকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করতো। বিভাগের বড় ভাই হওয়ায় তার সঙ্গে কথা বলতাম। তার আচরণ দেখে একপর্যায়ে আমি কথা বলা বন্ধ করে দিই। মঙ্গলবার বিকেলে ক্লাস শেষে ফেরার পথে জরুরী কথা আছে বলে মানিক আমাকে স্নান চত্বরে নিয়ে যায়। এ সময় তার প্রস্তাবে রাজি না হওয়ায়, সে আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়।

ওই ছাত্রী আরও বলেন: আমি খুবই নিরাপত্তাহীনতায় রয়েছি। মানিক ছাত্রলীগ পরিচয়ে বিভিন্ন রকমের হুমকি দিয়েছে। আমার আর পড়ালেখা হবে না কিনা সন্দেহ! আমার খুব ভয় করছে, আমি বাড়ি চলে যাবো।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের ওই কর্মী মানিকের মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন: এই ঘটনা শুনেছি। তবে ভালোভাবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

Reneta

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন: ভুক্তভোগী শিক্ষার্থীকে অভিযোগ দেয়ার জন্য বলেছি। সত্যতা মিললে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ কর্মীরাজশাহী বিশ্ববিদ্যালয়শ্লীলতাহানি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT