চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিলামে উঠল মুশফিকের ‘খুব স্পেশাল’ ব্যাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৯, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। যে ব্যাট দিয়ে গড়েছিলেন ইতিহাস, সেটি নিলামে তুলছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। শনিবার রাত ১০টায় ই-কমার্স সাইট পিকাবো ও ফেসবুক পেজ ‘স্পোর্টস ফর লাইফ’ এর মাধ্যমে নিলাম শুরু হবে, চলবে ১৪মে রাত ১০টা পর্যন্ত।

ব্যাট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে করোনা দুর্গত মানুষদের জন্য। ফেসবুক স্ট্যাটাসে মুশফিক জানান, ‘দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি সেই ২০১৩ সালের শ্রীলংকা সফর-এর পর থেকেই তুলে রেখেছিলাম। ইতিহাসের সাক্ষী ব্যাটটি সত্যিই খুব স্পেশাল, আমার হৃদয়ের খুব কাছের স্মারক। আমার জন্য অন্য ধরণের এক অনুপ্রেরণা ও সাহস-এর উৎস এই ব্যাটটি। মনে হল ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরির এই ব্যাট হাতেই আমি আবার দাঁড়াতে পারি দেশের জন্য করোনার বিরুদ্ধে বিপর্যস্ত মানুষের পাশে। তাইতো ব্যাটটি নিলামে তুলছি।’

‘আশা করি সামর্থ্যবান যাদের ক্রিকেটের প্রতি প্যাশন আছে, তাদের জন্য সংগ্রহ রাখার মতো আকর্ষণীয় এক স্মারক হতে পারে এটি। পাশাপাশি, তাদের মানবসেবাও হবে। নিলাম থেকে যে অর্থ আসবে তার একটি অংশ দিবো ব্র্যাক এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা বিপর্যস্ত কিছু পরিবারের পাশে দাঁড়াতে ও বাকি অংশ দিয়ে আমার নিজের এলাকার মানুষের পাশে দাঁড়াবো।’

মুশফিকের সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাঈম শেখের ব্যাট আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক আকবর আলীর ফাইনাল ম্যাচের জার্সি ও গ্লাভসও নিলামে তোলা হবে।

একই রাতে ‘অকশন ফর অ্যাকশন’ প্ল্যাটফর্মে নিলামে উঠবে প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার ১৯৮৯ সালের প্রেসিডেন্ট গোল্ডকাপজয়ী ঐতিহাসিক জার্সি। যার ভিত্তি মূল্য ধরা হয়েছে দুই লাখ টাকা। নিলাম শুরু হবে রাত ১১টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিলামবাংলাদেশ ক্রিকেটব্যাটমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT