প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। শেষ দিকে ভিড় বেশি হয় বলেই অনেকেই আগেভাগেই বাড়ি যাচ্ছে। তাই রাতেও বাস টার্মিনালগুলোতে ভিড়। তবে যাত্রীর তুলনায় বাস কম থাকার অভিযোগ যাত্রীদের।
এবারও ঈদের আগে বাস টার্মিনালগুলোর একই চিত্র। দিনের মতো রাতেও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়। কিছুক্ষণের মধ্যেই পুরো ভরে যাচ্ছে বাস।একটার পর একটা বাস ছেড়ে যাচ্ছে গন্তব্যের দিকে। যারা একটু আগেভাগেই ঢাকা ছাড়তে পারছেন তাদের মধ্যেই স্বস্তি।
ঈদে বাড়িতে যাওয়াদের একজন বললেন, অনেক দিন বাড়ি যাওয়া হয় না বন্ধও অনেক দিন পাই না এবার অনেক কয়েকদিন পেয়েছি তাই আগে আগে যাচ্ছি।
এখনো ভাড়া বেশি নেয়া শুরু হয়নি, তবে অনেকেরই পরিবহণ কম থাকার অভিযোগ। ঈদে বাড়িতে যাওয়া আরেকজন বলেন, গাড়ী খুবই কম অনেক যাত্রী যাওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছে।
যাত্রীদের হয়রানি এবং নিরাপদে বাড়িতে যাবার নিরাপত্তার জন্য বাস টার্মিনালগুলোতে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।






