রাজশাহী মেডিকেলে করোনায় মৃত ১৭ জন

রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৭ জন মারা গেছে। রাজশাহী মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে তৃতীয়বারের মতো বিশেষ লকডাউন চলছে। মহানগরীতে পুলিশের কড়া নজরদারী ও চেকিং চলছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে রাজশাহীর ৩১৩ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছে ৪৩১ জন রোগী। আইসিইউতে ভর্তি আছে ১৯ জন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৪ শতাংশের উপরে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৭ জনের মধ্যে রাজশাহীর ৯ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের ২ জন ও নওগাঁর ২ জন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






