চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে পর্যটক প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
১০:৫১ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২০
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটিতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা ও সকল ধরনের পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বুধবার রাত ৯টায় জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ সংবাদকর্মীদের এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা থেকে নির্দেশনা এসেছে সকল ধরনের পর্যটন স্পটগুলো বন্ধ ঘোষণা করার জন্য।

এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে জেলা প্রশাসনের জরুরী সভায় রাঙ্গামাটির সকল সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানও যাতে বড় ধরনের জমায়েত না ঘটে তার জন্য সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

বুধবার বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ছুফিউল্লাহ, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, এনএসআই উপ-পরিচালক, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি জেনারেল হাসাপাতালের আর এমও শওকত আকবর, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, সম্পাদক জেলা স্কাউটের কমিশনার নুরুল আবছার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ বলেন, রাঙ্গামাটি জেলায় দেশের বাইরে থেকে যে লোকজন আসছে তাদের সংখ্যা আমরা খোঁজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে আমাদের হাতে ৬ জনের তালিকা রয়েছে। তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে রেখেছি।

Reneta

আপনাদের আশেপাশে যদি এই রকম কোন ব্যক্তি থেকে থাকে তাহলে তাদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান জেলা প্রশাসক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনারাঙ্গামাটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT