প্রতিবছর রমজান উপলক্ষে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ভিন্ন আঙ্গিকে বিজ্ঞাপন তৈরী করে থাকে। সেই ধারাবাহিকতায় রমজানকে কেন্দ্র করে নামী ব্র্যান্ড ‘সার্ফ এক্সেল’ নির্মাণ করেছেন এক অভিনব বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মূল প্রতিপাদ্য, ‘কারো সাহায্য করাও ইবাদত, আর সাহায্য করতে গিয়ে যদি দাগ লেগে যায় তাহলে দাগই ভালো। এই রমজানে আপনার বাচ্চাকে সাহায্য করার শিক্ষা দিন’।
গত ১০ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রকাশ করার পর মাত্র তিনদিনে ছয়লাখ দর্শক দেখেছেন। গত শুক্রবার বিজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট করা হয়। বর্তমানে বিজ্ঞপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।
বিজ্ঞাপনটি দেখা যায়, ছোট একটি ছেলে বৃদ্ধ একটি লোককে তার সমুচা বিক্রি করতে সাহায্য করে। ছেলেটি তার গায়ের জামায় ভরে সমুচাগুলো বিক্রি করেন। এবং বিক্রির শেষ পর্যায়ে এসে ছেলেটি দেখে তার জামা নোংরা হয়ে গেছে। সেসময় তার মা চলে আসে, ছেলেটি খুব ভয় পায়, কিন্তু তার মা ছেলের এই কাজ দেখে হাসেন এবং সেই বৃদ্ধ লোককে নিয়ে একসঙ্গে ইফতার করেন।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন বাসান বালা। এ পর্যন্ত এ নির্মাতা বলিউডের নামকরা সিনেমা ‘দ্যা লাঞ্চবক্স’, ‘বোম্বে ভেলভেট’, ‘দেব’ডি’ চিত্রনাট্য লিখেছেন।








