রংপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি। ইতোমধ্যে রংপুরের বেশ কয়েকটি আসনে চুড়ান্ত প্রার্থীদের নাম জানা গেছে।
রংপুরে বিএনপির মনোনয়ন পেয়েছেন:
রংপুর-১: মোকারম হোসেন সুজন, ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদআলী
রংপুর-৩: মোজাফফর আহমেদ ও রিতা রহমান
রংপুর-৪: এমদাদুল হক ভরসা
রংপুর-৫: সোলাইমান আলম ও ড. মমতাজ
রংপুর-৬: সাইফুল ইসলাম।
সোমবার দুপুর ২টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি হস্তান্তর শুরু হয়। সোমবার বরিশাল ও রাজশাহীর আংশিক মনোনয়ন নিশ্চিত করার কথা রয়েছে।
মনোনয়নের চিঠি নিতে ইতোমধ্যে গুলশান কার্যালয়ে আসছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






