চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যৌথ প্রযোজনার নিয়ম নীতি সহনীয় করা যেতে পারে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশে ছবি নির্মাণ কমে গেছে। সে জন্য দেশীয় ছবি মুক্তি পাচ্ছে কম। গত কয়েক বছর ধরে যৌথ প্রযোজনায় বেশি বেশি ছবি নির্মিত হলেও তা কমে গেছে নীতিমালা সংশোধনের কারণে।

বর্তমানে কলকাতার ছবি আমদানি করে এদেশে মুক্তির হিড়িক পড়েছে! দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরা এই আমদানি ছবির পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন।

তবে সংখাগরিষ্ঠদের মত, যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হোক। দু-দেশের সংস্কৃতির মেলবন্ধন আরও মজবুত হোক। সবাই আরও বেশি কাজ করে নিজেদের সমৃদ্ধি বাড়াক।

কিন্তু যৌথ প্রযোজনায় ছবি নির্মাণে নতুন নীতিমালা তৈরির পরেই ছবি নির্মাণ কমে গেছে। এ প্রসঙ্গে চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, নতুন নীতিমালা কেমন হয়েছে সেটা আমার জানা নেই। নতুন নীতিমালা যদি কঠিন হয়, সেটা নিয়ে আমাদের কথা বলার জায়গা আছে।

ফেরদৌস বলেন, সরকার আমাদের সব কথা শোনেন। দাবি মানেন, চাওয়াকে অগ্রাহ্য করেন না। আমার মনে হয়, যৌথ প্রযোজনার নীতিমালা নিয়ে আমরা কথা বলতে পারি। নতুন নীতিমালা কঠিন হলে কিভাবে সহনীয় করা যায়, সেটা নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু নীতিমালা অখ্যাত রেখে নতুন পথ তৈরি করা ঠিক না।

নায়ক ফেরদৌস কথা বলেন আমদানি (সাফটা) ছবি নিয়ে। তিনি জানান, আমদানি ছবির ভাবনা শুরু হয়েছিল বাংলাদেশ এখান থেকে একটি ছবি ওপারে যাবে, তার প্রেক্ষিতে একটি ছবি এখানে আসবে। সে ভাবনাটা খুব ভালো ছিল। কিন্তু সেটা এখন আর কাজে-কর্মে প্রয়োগ হচ্ছে না। এখন দেখা যাচ্ছে, যে ছবিগুলো জয়েন্ট ভেঞ্জার (যৌথ প্রযোজনা) করা কথা ছিল, এর জন্য আবেদন করা হয়েছে, সেটা না হয়ে আমদানির মাধ্যমে চলে আসছে।

Reneta

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক মনে করেন, এতে করে নিগৃহীত হচ্ছে আমাদের অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই নায়ক বলেন, আমরা চেয়েছি যৌথ প্রযোজনার মাধ্যমে সমানভাবে দু-দেশ থেকে শিল্পী, টেকনিশিয়ানস একসঙ্গে কাজ করবে। কিন্তু এখন এদেশ থেকে একজন বা দু-জন শিল্পী যাচ্ছে। সেটা আমদানির মাধ্যমে চলে আসছে। এটা আমার কাছে মনে হয় লম্বা সময়ের জন্য ব্যক্তিগতভাবে কেউ লাভবান হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়ক ফেরদৌসযৌথ প্রযোজনালিড বিনোদনসাফটা চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT