চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও যৌথ প্রযোজনায় শাকিব, পরিচালনায় সত্যিই অনন্য মামুন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ পূর্বাহ্ন ১৪, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন গুঞ্জন। বলা হচ্ছে, অনন্য মামুনের পরিচালনায় শাকিব খান ২০২৭ সালের ঈদুল ফিতরের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন! আর সেই ছবিটি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়!

পরিচালক হিসেবে মামুনের নাম থাকায় শাকিব ভক্তরা বিভিন্ন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। তবে অনুসন্ধানে জানা গেছে, এই গুঞ্জনের কোনো বাস্তব ভিত্তি নেই।

যৌথ প্রযোজনার নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ও ভারতের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান এবং দুইজন পরিচালক যুক্ত থাকার কথা। সে হিসেবে শুধুমাত্র একজন পরিচালকের নাম সামনে আসা বাস্তবসম্মত নয়।

শাকিব খান সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, অনন্য মামুন পরিচালিত এমন কোনো সিনেমায় তার অভিনয়ের বিষয়টি সম্পূর্ণ গুজব। এমনকি এ ধরনের কোনো প্রজেক্টের জন্য তিনি এখনো কোনো শিডিউলও দেননি।

অন্যদিকে, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে- পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ আবারও শাকিব খানকে নিয়ে কাজ করতে আগ্রহী। এর আগে তাদের যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারী’ ও ‘নবাব’ চলচ্চিত্র দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছিল।

তবে নতুন কোনো ছবির গল্প, পরিচালক, শুটিং বা মুক্তির সময় নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। ভবিষ্যতে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

Reneta

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত যৌথ প্রযোজনা হলে বড় বাজেট, উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ সম্ভব। পাশাপাশি দুই দেশের বাজারে একসঙ্গে মুক্তির সুযোগ থাকায় দর্শকসংখ্যা ও ব্যবসায়িক সফলতা—দুটোই বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রায় এক দশক পর যদি শাকিব খান আবার যৌথ প্রযোজনায় ফেরেন, তবে তা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য বড় ইতিবাচক দিক হয়ে উঠতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে সঠিক পরিকল্পনা ও মানসম্মত নির্মাণের ওপর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুননবাবযৌথ প্রযোজনালিড বিনোদনশাকিব খানশিকারীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT