চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে দশ হলিউড সিনেমার অপেক্ষায় আছে বিশ্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতির কারণে গেল বছরের সবকিছুতেই ছন্দপতন। যার ব্যতিক্রম হয়নি হলিউডের চলচ্চিত্র অঙ্গনেও। গেল বছরের অর্ধেকের বেশি সময় বন্ধ ছিল বিশ্বের বেশির ভাগ দেশের প্রেক্ষাগৃহগুলো। ফলে মুক্তির অপেক্ষায় থাকা বহু সিনেমার মুক্তিও আটকে গেছে। এরমধ্যে বেশকিছু সিনেমা দেখতে বহুদিন ধরেই মুখিয়ে আছে সারাবিশ্বের সিনেমাপ্রেমীরা। এক নজরে জেনে নেয়া যাক, ২০২১ সালে দর্শকদের সবচেয়ে প্রত্যাশিত ১০টি হলিউড সিনেমার নাম:

নো টাইম টু ডাই
বহুল প্রতিক্ষিত ছবিটির পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা। যা জেমস বন্ড সিরিজের ২৫তম সংস্করণ। প্রায় দুই বছর ধরে ছবিটির জন্য প্রতীক্ষায় আছেন বিশ্ববাসী। গেল বছর মুক্তি চূড়ান্ত থাকলেও করোনার কারণে মুক্তি পিছিয়ে দেয়া হয়। সিনেমাটিতে ড্যানিয়েল ক্রেইগ তাঁর পঞ্চম আউটিংয়ে এমআই-৬ এজেন্ট জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন। সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে এবছরের ২ এপ্রিল।

ডিউন
ডিনিস ডিলেনিউভ পরিচালিত বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক চলচ্চিত্র ডিউন। যার চিত্রনাট্য পরিচালনায় থাকছেন এরিক রথ, জন স্পাইটস এবং ভিলেনিউভ। এটি মূলত ১৯৬৫ সালের ফ্র্যাঙ্ক হার্বার্ট এর উপন্যাস ‘ডিউন’ অবলম্বনে নির্মিত। ছবিটি মুক্তির কথা এবছরের ১ অক্টোবর।

জুডাস এন্ড দ্য ব্ল্যাক মসীহ
ছবিটি পরিচালনা করেছেন শাকা কিং। যা মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামি ১২ ফেব্রুয়ারি।

দ্য ইটারনালস
বিশ্বব্যাপী সবসময়ই জনপ্রিয় মার্বেলের সিনেমাগুলো। যার পরবর্তী সিনেমা অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত সিনেমা ‘দ্য ইটারনালস’। সিনেমাটি পরিচালনা করবেন ক্লোয়ে জাও। ছবির চিত্রনাট্য লিখছেন ম্যাথিউ ফিরপো ও রায়ান ফিরপো। আর বরাবরের মতো ছবির প্রযোজক হিসেবে থাকবেন মার্ভেল প্রধান কেভিন ফেইগ। ছবিটি মুক্তি পাবে আগামি ৫ নভেম্বর।

দ্য মেনি সেইন্টস অব নেওয়ার্ক
ছবিটির পরিচালনা করেছেন অ্যালান টেলর এবং মুক্তি পাবে আগামি ১২ মার্চ।

স্পাইডার ম্যান থ্রি
টম হল্যান্ডের অভিনয়ে নির্মিত ‘স্পাইডার-ম্যান থ্রি’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। যার পরিচালনায় রয়েছে জন ওয়াটস। ছবিটি মুক্ত পাবে আগামি ১৭ ডিসেম্বর।

Reneta

দ্য ম্যাট্রিক্স ফোর
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর চলচ্চিত্র ‘দ্য ম্যাট্রিক্স’। এই ছবি দিয়ে দুর্দান্ত জনপ্রিয়তা পান কানাডার চিত্রতারকা ও সংগীতশিল্পী কিয়ানু রিভস। মাত্র ৬৩ মিলিয়ন ডলার খরচ করে তৈরি ছবিটি বক্স অফিস থেকে তুলে এনেছিল ৪৬৩ কোটি ডলারেরও বেশি। এই সিরিজের পরের দুই পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ (২০০৩) এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ (২০০৩) দারুণ জনপ্রিয়তা পায়। যার পরই এর চতুর্থ কিস্তি নির্মাণে আগ্রহী হন এর পরিচালক লানা ওয়াচোস্কি। আসন্ন এই ছবিটি মুক্তি পাবে আগামি ২২ ডিসেম্বর।

ব্ল্যাক উইডো 
গেল বছর হলিউড সিনেমাগুলোর ভেতর দর্শকদের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একটি ছিলো ‘ব্ল্যাক উইডো’। যা গেল বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে নভেম্বরে মুক্তির চিন্তা করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা আরো একবার পিছিয়ে এ বছরের ৭ মে মুক্তি নির্ধারণ করা হয়েছে। ছবিটির পরিচালনা করেছেন কেট শর্টল্যান্ড।

গুচি 
আসন্ন এই ছবিটির পরিচালনা করেছেন রেডলি স্কট। যা মুক্তি পাবে আগামি ২৪ নভেম্বর।

ক্যান্ডিম্যান
চলতি বছরের আরো একটি প্রত্যাশিত সিনেমা হলো ‘ক্যান্ডিম্যান’। জর্ডান পিল প্রযোজিত যে সিনেমাটিতে অভিনয় করেছেন দ্বিতীয় ‘অ্যাকোয়াম্যান’ অভিনেতা ইয়াহিয়া আবদুল-মাটিন। ঘোষণা করা হয়েছিল যে গেট আউট চলচ্চিত্র নির্মাতা জর্ডান পিল ১৯৯২ সালের হরর মুভি ক্যান্ডিম্যানের সিক্যুয়েল সহ-রচনা করবেন। আসল ছবিটিতে টনি টড হুক-চালিত অতিপ্রাকৃত ঘাতক হিসেবে অভিনয় করেছিলেন যিনি তার নামটি পাঁচবার বলা হওয়ার পরে উপস্থিত হয়। ছবিটির পরিচালনা করছেন নিয়া ডিকোস্টা। যা মুক্তি পাবে আগামি ২৭ আগস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুচিডিউননো টাইম টু ডাইব্ল্যাক উইডোলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT