চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে পড়াশোনা ছাড়ার ঘোষণা দিলেন ইরফান পুত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৮, জুন ২০২১
বিনোদন
A A

বাবা প্রয়াত কিংবদন্তী অভিনেতা ইরফান খানকে অনুসরণ করে সিনেমায় পুরোদমে মনোনিবেশ করতে চলেছেন তার পুত্র বাবিল খান। আর এ কারণে পড়াশোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি!

ইরফান খানের বড় ছেলে বাবিল খান। যিনি ইতিমধ্যেই নেটফ্লিক্সের জন্য আনুশকা শর্মা প্রযোজিত ‘কালা’ ছবিতে অভিনেতা হিসেবে অভিষিক্ত হয়েছেন। সিনেমায় তার বিপরীতে রয়েছেন ‘বুলবুল’-খ্যাত তৃপ্তি ডিমরি। শুধু তাই নয় পরিচালক সুজিত সরকার এবং রনি লাহিড়ির সঙ্গেও তার কাজের পরিকল্পনা চলছে। আর এ কারণে এখন নিজের ধ্যান জ্ঞান সিনেমা ঘিরে!

মাত্র ২০ বছর বয়সী তরুণ অভিনেতা বাবিল সোমবার (২৮ জুন) সকালে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানান, এবার অভিনয়েই শতভাগ মনযোগ দিতে চান তিনি। আর সেই কারণেই সিনেমা নিয়ে লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে চলমান প্রাতিষ্ঠানিক শিক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টে বাবিল আরো লেখেন, ‘বন্ধুরা, তোমাদের সবাইকে খুব মিস করব। মুম্বাইয়ে আমার হাতেগোনা কয়েকজন বন্ধু রয়েছে। খুব বেশি হলে ২-৩ জন। এই অদ্ভুত ঠাণ্ডা জায়গায় তোমরা আমাকে বাড়ির মতো ভালোবাসা দিয়েছো। ফিল্ম বিএ, আজ থেকে ড্রপ আউট করলাম। বিদায় ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টার।’

ইরফানের মৃত্যুর পর থেকে ইনস্টাগ্রামে বেশ সক্রিয় বাবিল। মাঝেমধ্যেই শেয়ার করেন বাবার সঙ্গে কাটানো একান্ত মুহূর্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান খানইরফান খান পুত্রবলিউডবাবিল খানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপূর্ব বললেন ‘এই ভালোবাসার প্রতিদান হয় না’

পরবর্তী

আট বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

পরবর্তী

আট বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

হেলিকপ্টারে নতুন বউ এনে জরিমানা অর্ধলাখ টাকা

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT