কিছুদিন আগে চরিত্রের স্বার্থে মিস্টার পারফেকশনিস্ট আমির খান ‘দাঙ্গাল’ সিনেমার জন্য ৯৫ কেজি ওজন বাড়িয়েছিলেন। আবার সেই আমির ১০০০ কিলোমিটার হেটে ২৫ কেজি ওজন কমিয়ে ওই ছবিতে যুবক বেশে ধরা দিয়েছেন।
এমন চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করার জন্য পরিচালক নিতেশ তিওয়ারিসহ তার সমম্ত ভক্তরা অবাক হয়েছেন। তিনিই বলিউডের একমাত্র অভিনেতা যিনি কিনা চরিত্রের জন্য নিজের সঙ্গে বাজি ধরতে পারেন। আর সেটিই আরো একবার প্রমাণ করলেন আমির।
ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগাটের জীবনের গল্প নিয়ে নির্মিত বহুল প্রতিক্ষিত ছবি ‘দাঙ্গাল’। যেখানে মহাবীরের দ্বৈত চরিত্রে অভিনয় করছেন আমির। এরইমধ্যে শুটিং’র কাজ শেষ হয়েছে চলছে ডাবিং’র কাজ।
তবে কুস্তিগীর নিয়ে নির্মিত সালমান খানের ‘সুলতান’ আসন্ন ইদুল ফিতরে মুক্তি পেলেও আমির খানের ‘দাঙ্গাল’ সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২৩ ডিসেম্বর। এর আগে আমিরের সর্বশেষ ছবি ‘পিকে’ মুক্তি পেয়েছিল।







