‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ ’৭১ এর যুদ্ধ শিশু মোনায়ারা ক্লার্ককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজে মঙ্গলবার একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘যুদ্ধ শিশু (War Child) এবং যুদ্ধ এতিম (War Orphan) এর মধ্যে যে বিশাল পার্থক্য তা আজ হাড়ে মজ্জায় টের পেলাম। একজন যুদ্ধ শিশু (War Child) জানেন না তার বাবা মায়ের পরিচয়, কবে জন্মদিন, নেই নিজ জন্মভূমি। একজন যুদ্ধ এতিম (War Orphan) তার বাবা মাকে চিনেন, জন্মদিন জানেন, স্বাধীন এক দেশে বসবাস করেন।
মোনায়ারা ক্লার্কের সাথে কয়েক ঘণ্টা কাটানোর পর মুক্তিযুদ্ধে স্বজন হারানোর ব্যথা আজ অর্ধেকে নেমে, হাহাকার বাড়িয়েছে দ্বিগুণ।
হে আগামী আমরা যদি নাও থাকি এ ধরায়, তোমাদের কাছে এই বেদনার সাগর রেখে গেলাম। পাকসেনা এবং তাদের দোসর রাজাকারদের কখনও ছেড়ে দিও না, ক্ষমা কর না। ওরা আমাদের শুধু অপমানই করেনি, নিঃস্ব করেছে, ছিন্ন ভিন্ন করেছে, ক্ষত বিক্ষত করেছে।’







