চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিপু-শাওনের দ্বৈত কণ্ঠে নতুন গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১১, মে ২০২২
বিনোদন
A A

দেশীয় ব্যান্ড সংগীতের উজ্জল নক্ষত্র টিপু। যিনি জনপ্রিয় ব্যান্ড অবসকিওর’র প্রতিষ্ঠাতা ও ভোকাল। এই ব্যান্ড তারকা বর্তমানে গানে খুব একটা নিয়মিত নন! তবে আশার কথা হলো, বহুদিন পর এই ঈদে নতুন একটি গান নিয়ে এলেন তিনি। 

গানটির শিরোনাম ‘চলো না যাই ফিরে’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাওন মাহমুদ। গানটি লিখেছেন সংগীতশিল্পী গীতিকার সুচিতা নাহিদ সালাম। সুর করেন সাজ্জাদ কবির, মিক্স মাস্টারিং করেছেন মিশাল কবির। সংগীত পরিচালনায় অবসকিউর টিম।

টিপু বলেন, ‘রোজার মধ্যে ছিলাম দেশের বাইরে। দেশে ফিরতেই গানটা রেডি হয়ে যায়। প্রকাশ করা যায় কখন ভাবতেই মনে হলো, কাছাকাছি সময়ে চাঁদরাত আছে, এটিই হতে পারে একটা সুন্দর সময়। অনেক দিন চাঁদ রাতে গান প্রকাশ করা হয়নি। হিসাব করলে তো সাত-আট বছর হয়ে যাবে। তাই সুযোগটা মিস করতে চাইনি।’

কথায় কথায় টিপু বলেন, ‘এখন পর্যন্ত সবার কাছ থেকে গানটা নিয়ে ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। ইচ্ছা আছে গানগুলো অ্যালবাম আকারে প্রকাশ করার।’

চাঁদ রাতে নব্বই দশকের অন্য ব্যান্ড সংগীতশিল্পীদের গান প্রকাশের বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন টিপু। তিনি বলেন, আমরা তো চাইছি গানবাজনার জোয়ারটা ফিরে আসুক। এভাবে গান প্রকাশ হতে থাকলে জোয়ারটা ফিরতে বেশি সময় লাগবে না।

‘চলো না যাই ফিরে’ গানটির ভিডিওতে অংশ নিয়েছেন সাঈদ হাসান টিপু ও শাওন মাহমুদ শিল্পী। মিউজিক ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে ‘অবসকিউর বাংলাদেশ’ ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসকিওরগানটিপুব্যান্ডলিড বিনোদনশাওন মাহমুদশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT