চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ২১, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

টানা ১১ দিন পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে ইসরায়েল। যদিও ঠিক কোন সময় এই বিরতি কার্যকর হবে সে বিষয়ে কিছু জানায়নি দেশটি।

বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে থেকে এ সম্মতি আসে।

ইসরায়েলি মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়, মিশরের দেওয়া সমঝোতা প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতিতে তারা সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতি হবে ‘দ্বিপক্ষীয় ও শর্তহীন’।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধবিরতির আহ্বান জানান।

বাইডেন বলেন, তিনি গাজা সংঘর্ঘের অবসান চান। যদিও সংঘর্ষ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যৌথ বিবৃতি দিতে চাইলে যুক্তরাষ্ট্র তার বিরোধিতা করে।

ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, বাইডেনের আহ্বানের জবাবে নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ না ইসরায়েলের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততক্ষণ এমনটা চালিয়ে যাবেন।

Reneta

বুধবার সকালে সংঘর্ষ শুরু হওয়ার পরে এ নিয়ে চতুর্থ বারের মতো নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন জো বাইডেন।

তারই প্রেক্ষিতে যুদ্ধবিরতির সম্মতি আসলো ইসরায়েলের পক্ষ থেকে। আর এই যুদ্ধবিরতির সম্মতিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্বাগত জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের আয়রন ডোম-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় গড়ে তুলতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র।

এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণাকে ফিলিস্তিনিদের বিজয় হিসেবে নিচ্ছে হামাস। হামাসের এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, ইসরায়েলের এই সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিনিদের বিজয় হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাত ২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর করবে বলে জানিয়েছে হামাস। যদিও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, কখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে এ নিয়ে দুই পক্ষ আলোচনা চলছে।

পূর্ব জেরুজালেমে মুসলিম ও ইহুদিদের পবিত্র স্থান আল আকসা নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে এই পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

এরই মধ্যে সংঘর্ষে গাজাতে প্রাণ হারিয়েছে ২৩২ জন। তার মধ্যে ১০০ জনেরও বেশি নারী ও শিশু রয়েছে।

ইসরায়েল বলেছে, গাজায় ১৫০ জন জঙ্গিকে তারা হত্যা করেছে। তবে হামাস এখনও তাদের যোদ্ধাদের সঠিক নিহতের সংখ্যা জানায়নি।

আর ইসরায়েলে মারা গেছে ১৩ জন। এর মধ্যে ২ জন শিশু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাফিলিস্তিনহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT