যুক্তরাষ্ট্রে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয়: বাইডেন

বাইডেনের ছবি, তিনি অফিসে বসে আছেন, পটভূমিতে মার্কিন পতাকা ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী।. Channel i News – চ্যানেল আই নিউজ
১৩ এপ্রিল মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এ উপলক্ষে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয়’।
এক বিবৃতিতে তিনি বৈচিত্রময় সমাজ ও গতিশীল আমেরিকা গড়ে তোলার ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের প্রশংসা করেন।
প্রেসিডেন্ট বলেন, মহামারি করোনার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষ বন্ধুবান্ধব ও প্রিয়জনকে নিয়ে একসঙ্গে থেকে রমজান উপভোগ করতে পারছেনা। অনেকে প্রিয়জনকে দূরে রেখেই ইফতারে বসছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম সম্প্রদায় নতুন আশা জাগিয়ে তুলবে বলেও আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট বাইডেন।
যুক্তরাষ্ট্রে মুসলিম জনগণ এখনও রেষারেষি, ধর্মীয় গোঁড়ামি ও হিংসার স্বীকার হয় উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেন তা বন্ধের নির্দেশ দিয়েছেন।
এসময় যারা করোনা সংক্রমণে যারা মারা গেছেন প্রেসিডেন্ট তাদেরও স্মরণ করেন।






