বাংলাদেশ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

নির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন পুরুষ, একজন বক্তৃতা দিচ্ছেন, অন্যজন শুভেচ্ছা জানাচ্ছেন, পেশাদারী পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির এ মহতী ও রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

অভিনন্দন বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্র পরিচালনায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী ঘটনা।

মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবন এ দেশের আপামর জনসাধারণের অধিকার আদায় এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক উজ্জ্বল দলিল। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি সুদীর্ঘ কয়েক দশক ধরে যে ত্যাগ-তিতিক্ষা, সাহসিকতা ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুলের মতো একজন অভিজ্ঞ, দূরদর্শী এবং দেশপ্রেমিক নেতা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়া আপামর জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষারই এক গৌরবময় স্বীকৃতি। তিনি রাষ্ট্রপতির দক্ষ, সুযোগ্য ও সঠিক দিকনির্দেশনায় দেশে আইনের শাসন এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা আরও সুসংহত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বিষয়:মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…