সার্ভারে কারিগরি ত্রুটির কারণে সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর। চলে বেলা আড়াইটার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত। ফলে আগের দিনের তুলনায় লেনদেন নেমে আসে অর্ধেকেরও কমে।
উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পরই তা কমতে থাকে। এরপর সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে চলে লেনদেন। দিনশেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪শ’ ৪৮ পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় ৩শ’টি কোম্পানির ৩শ’ ৪৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। যা আগের দিনের তুলনায় ৪শ’ ৩৬ কোটি টাকা কম। এর মধ্যে দাম বাড়ে ১শ’ ৩৩টির, কমে ১শ’ ৩৬টির এবং অপরিবর্তিত থাকে ৩১ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।







