বিনোদন

যাকাতের ১০ লাখ টাকা অসচ্ছল ভক্তদের দিবেন অনন্ত জলিল

যাকাতের ১০ লাখ টাকা অসচ্ছল ভক্তদের দিবেন অনন্ত জলিল

সিনেমার বাইরেও একজন মানবিক মানুষ হিসেবে সুনাম অর্জন করেছেন অনন্ত জলিল। বিপদে আপদে ছুটে যান মানুষের পাশে। এবার এ নায়ক তার ভক্তদের পাশে দাঁড়াচ্ছেন ভিন্নভাবে। অনন্ত জানিয়েছেন, তার ৫০০ জন অসচ্ছল আর অসহায় ভক্তকে ১০ লাখ টাকা দেবেন।

আগামী ২০ মে (২৬ রোজায়) অনন্ত তার যাকাত ফান্ড থেকে এই অর্থ প্রদান করবেন বলে এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন।

অনন্ত জলিল বলেন, ‘আমার ফ্যানদের জন্য সুখবর। ১০ লাখ টাকা দেওয়া হবে ২৬ রোজাতে। আমার যাকাত ফান্ড থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে ৫০০ জনকে।

বিস্তারিত জানতে ১৭ মে নিজের ফেসবুক পেজ এবং বর্ষার ফ্যান গ্রুপে যুক্ত হবার জন্য ভক্তদের অনুরোধ করেছেন এই ব্যবসায়ী অভিনেতা।

আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে অনন্ত জলিলের সিনেমা ‘দিন-দ্য ডে’। এটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। হলিউডি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে বর্ষাসহ ইরান-বাংলাদেশের অনেক শিল্পীদের৷

বিষয়:অনন্ত জলিল বর্ষা যাকাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…