জনপদ

ময়মনসিংহ মেডিক্যালে করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

Bangladesh ambulance with contact details parked outside hospital. Channel i News - চ্যানেল আই নিউজ

Ambulance with contact numbers parked outside a hospital in Bangladesh, with people nearby wearing masks. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জন করোনা ও ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৭ জনের মধ্যে ২ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৫ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৪, জামালপুরের ২ ও নেত্রকোনার ১ জন ছিলেন।

ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতাল আইসিইউতে ১১ জনসহ করোনা ইউনিটে ১৫৮ জন চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিস হতে প্রাপ্ত তথ্যে জানা যায়, নতুন করে ৬৮৪টি নমুনা পরীক্ষায় ১০৩ জন শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় ২৭০ জন মারা গেছেন।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস ময়মনসিংহ মৃত্যু মেডিকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…