ময়মনসিংহে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ইউনিটের সামনে কোভিড-১৯ সচেতনতামূলক ব্যানার ও পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জন করোনা ও ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৮ জনের মধ্যে ২ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৬ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৫, নেত্রকোনার ২ ও গাজীপুরের ১ জন ছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ১৫ জনসহ করোনা ইউনিটে ১৮৬ জন চিকিৎসাধীন রয়েছে।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যে জানা যায়, নতুন করে ৪৩৩টি নমুনা পরীক্ষায় ৮০ জন শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় ২৬৮ জন মারা গেছেন।






