ময়মনসিংহের গাছতলা বাজার এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই অটোরিক্সার যাত্রী। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী এবং অন্যজন শিশু।
পুলিশ জানিয়েছে, অটোরিক্সটি নেত্রকোণা থেকে ময়মনসিংহে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে।







