ফুটবল

ম্যাশন বিতর্কে মুখ খুললেন ম্যানইউ বস

ম্যানচেস্টার ইউনাইটেড কোচের বিতর্কিত মন্তব্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও একজন ফুটবল খেলোয়াড়ের ছবি, যেখানে কোচটি তার মন্তব্যের জন্য আলোচনায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত কয়েকদিন ইউরোপিয়ান ফুটবলে নেতিবাচক আলোচনায় ম্যাশন গ্রিনউড। বান্ধবীকে ধর্ষণ, হামলা ও হত্যার হুমকির অভিযোগে ইতোমধ্যে তাকে ছেড়েছে ক্লাব, স্পন্সর হয়ে সবকিছু। সহিংসতার দায়ে হয়েছিলেন গ্রেপ্তার, জেলে দুদিন কাটিয়ে জামিনও পেয়েছেন প্রতিভাবান এ স্ট্রাইকার।

চলমান ম্যাশন বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ছাপিয়ে আলোচনায় এসেছে প্রতিটি ক্ষেত্রেই। এবার বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন রালফ র‌্যাঙ্গনিক। রেড ডেভিলদের জন্য বিষয়টি অস্বাভাবিক মনে করছেন ম্যানইউ কোচ।

‘বিষয়টি সবার জন্য অস্বাভাবিক এক পরিস্থিতি।’ জানিয়ে বৃহস্পতিবার র‌্যাঙ্গনিক বলেন, ‘অবশ্যই ম্যাশনের ঘটনাটি দলের মধ্যে ছিল। তারা মানুষ এবং বিরতির আগে ম্যাশন দলের অংশ ছিল। আমাদের অভ্যন্তরীণ আলোচনা হয়েছে। আমি নিশ্চিত, অভ্যন্তরীণ আলোচনাগুলি অভ্যন্তরীণ হওয়া উচিত বলে সবাই বুঝবেন।’

গ্রিনউড সহিংসতার দায়ে পেয়েছেন ক্লাবের নিষেধাজ্ঞা। ম্যানচেস্টার উইঙ্গারের জার্সিও অদল-বদল করার সিদ্ধান্ত নিয়েছে রেড ডেভিলদের ক্লাব। ক্লাবের স্পন্সর হয়ে সব ধরণের বিজ্ঞাপনেও নিষিদ্ধ হয়েছেন গ্রিনউড।

কদিন আগে, রক্তাক্ত ছবি ও ভিডিও পোস্ট করে গ্রিনউডের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিল তার বান্ধবী হ্যারিয়েট রবসন। ইংলিশ স্ট্রাইকারের সেই সহিংসতার খবর দ্রুত ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমগুলোতে। ধর্ষণ ও হামলার অভিযোগে গ্রেপ্তার হন। দুদিন জেলে থেকে মুক্তি পান ইংলিশদের এ স্ট্রাইকার।

বিষয়:ইংল্যান্ড গ্রিনউড ম্যানইউ র‍্যাঙ্গনিক হ্যারিয়েট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…