চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় উল্টো চাপে উয়েফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার সিটিকে দুই বছরের জন্য চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ করেছিল ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক উয়েফা। সোমবার আন্তর্জাতিক ক্রীড়া আদালত থেকে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে, সঙ্গে কমে গেছে ২০ মিলিয়ন ইউরো জরিমানাও। ম্যানসিটির কাছে এভাবে হারের পর উয়েফাকে তাদের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম নতুন করে ভেবে দেখার অনুরোধ করেছেন ক্রীড়া আইনজীবী রব জোনস।

রায় পাল্টে যাওয়ায় বেশ চাপেই আছে উয়েফা। ম্যানসিটিকে নিষিদ্ধ করার পেছনে তাদের অভিযোগ ছিল, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়মকানুন ঠিকভাবে মানেনি ইংলিশ ক্লাবটি। মূলত ২০১৮ সালের নভেম্বরে জার্মান পত্রিকা ডের স্পেগেলের এক প্রতিবেদনর পর নড়েচড়ে বসে সংস্থাটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেয়া হয় নিষেধাজ্ঞা।

কিন্তু উয়েফার দাবি পাত্তা পায়নি ক্রীড়া আদালতে। লিখিত বিবৃতিতে আদালত থেকে বলা হয়েছে উয়েফার অভিযোগগুলো ‘অস্পষ্ট ও অসময়ে দেয়া নিষেধাজ্ঞা’। নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পাশাপাশি শুধুমাত্র উয়েফাকে সহায়তা না করায় ম্যানসিটিকে ১০ মিলিয়ন ইউরো জরিমানা করে ক্রীড়া আদালত।

Banglabid

এখন অন্য ক্লাবগুলো থেকে চাপে পড়ে উয়েফা যে তাদের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের আইন ও ধারায় পরিবর্তন আনতে বাধ্য হবে তা অনেকটাই অবধারিত। সেই পরিবর্তনের আগে নিয়মগুলো সম্পর্কে আরও ভালোভাবে খুঁটিয়ে দেখার পরামর্শ রব জোনসের, ‘বিবৃতিতেই বলা আছে উয়েফার এমন অনেক নিয়মই আছে অন্য খেলাধুলার বিরোধ মেটানোর ক্ষেত্রে সাংঘর্ষিক।’

‘নিয়মে এমনকিছু বিষয় আছে যেগুলো নিয়ে উয়েফাকে ভাবতে হবে। সেগুলো নিয়ে তাদের চাপে পড়তেই হবে। তবে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম পরিবর্তন করাটাই মনে হয় তাদের জন্য বড় চাপের।’

‘এটা ঠিক, ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের দাঁত নড়বড়ে হওয়ায় সাধারণ মানুষ খুশিই হবে। এটা নিশ্চিত যে বর্তমান ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে পদ্ধতি মোটেও নির্ভরযোগ্য নয় এবং এর পরিবর্তনের জন্য চাপ বাড়তেই থাকবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগউয়েফাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT