চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটিকে থামানোই যাচ্ছে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানসিটি খেলোয়াড়রা গোল উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পেপ গার্দিওলার সিটিজেনদের থামাতে পারছে না কেউই। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার মিশনে টানা ১২তম জয়ে ধরাশায়ী টেবিলের দুইয়ে থাকা চেলসি। ব্লুজদের থেকে ১৩ পয়েন্ট এগিয়ে বলতে গেলে ধরাছোঁয়ার বাইরে ম্যানসিটি।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে টেবিলের শীর্ষের দল হিসেবেই পুরোটা সময় এগিয়ে ছিল সিটিজেনরা। তবে তেমন উত্তাপ ছড়াতে পারেনি। লড়াই জমাতে পারেনি ব্লুজরাও। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয়য় পেয়ে পূর্ণ পয়েন্ট তুলেছে সিটি। একমাত্র গোলটি করেছেন কেভিন ডে ব্রুইনে।

ব্রুইনের দুর্দান্ত গোলে জয় পাওয়া সিটি আরও পোক্ত করেছে শীর্ষের স্থান। ২২ ম্যাচে ১৮ জয় আর দুটি করে হার ও ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে সবার উপরে গার্দিওলার সিটি। ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। এক পয়েন্ট পিছিয়ে তিনে লিভারপুল।

Banglabid

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করতে থাকে। ৫৬ শতাংশ বল পায়ে রেখে ৯টি শট নেয় সিটি, লক্ষ্যে ৬টি। বিপরীতে মাত্র তিনটি শট নিতে পারে ব্লুজরা।

প্রথমার্ধ্বে দুর্দান্ত কয়েকটি আক্রমণ করে সিটি। তবে গোলে শট নিতে ব্যর্থ হচ্ছিল বারবার। ৩৯ মিনিটে এগিয়ে যাবার প্রথম সুযোগ আসে সিটির। জ্যাক গ্রিলিশের শট অবিশাস্য ভাবে রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক কেপা। ৪৩ মিনিটে ব্রুইনার শট গোলবারের উপর দিয়ে গিয়ে হতাশ করে সিটিকে।

বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলশূন্য ড্র স্কোরলাইনে বিরতিতে যায় দুদল। বিরতির পর ৬৩তম মিনিটে কেভিন ডে ব্রুইনের ফ্রি কিকে লাফিয়ে রুখে দেন আরিসাবালাগা।

Reneta

৭০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সিটি। বেলজিয়ামের মিডফিল্ডার ব্রুইনে ২০ গজ দূর থেকে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন। এটি সাবেক ক্লাব ব্লুজদের বিপক্ষে তার পঞ্চম গোল। আর সিটির হয়ে প্রিমিয়ার লিগে ২১তম গোল।

৮৩তম মিনিটে ব্যবধান বাড়ানো সুযোগ আসে ফিল ফোডেনের কাছে। উড়িয়ে মেরে হতাশ করেন এই মিডফিল্ডার। গত সেপ্টেম্বরে প্রথম দেখায় চেলসির মাঠে গাব্রিয়েল জেসুসের একমাত্র গোলে জিতেছিল সিটি। ম্যাচের ফলে এবারও ব্যতিক্রম হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাগ্রিলিশচেলসিপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন: তথ্যমন্ত্রী

পরবর্তী

রাসিক মেয়র লিটন করোনা আক্রান্ত

পরবর্তী
রাসিক মেয়র লিটন করোনায় আক্রান্ত, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাসিক মেয়র লিটন করোনা আক্রান্ত

ঢাকা শ্যামপুরে পোশাক কারখানায় অগ্নিনির্বাপণ কর্মীরা জরুরি পরিস্থিতি মোকাবিলা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর শ্যামপুরে পোশাক কারখানায় আগুন

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT