স্পোর্টস

ম্যানইউ ছাড়ার কারণ জানালেন ডি’মারিয়া

ম্যানইউ ছাড়ার কারণ জানালেন ডি’মারিয়া

রিয়াল মাদ্রিদ থেকে রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরোতে অ্যাঞ্জেল ডি’মারিয়াকে যিনি ম্যানচেস্টার ইউনাইটেডে এনেছিলেন কোচ। সেই লুই ভ্যান গলের কারণে নাকি আর্জেন্টাইন তারকাকে ছাড়তে হয়েছে ম্যানইউ। এই দাবি করেছেন স্বয়ং ডি’মারিয়াই।

ডাচ কোচের দর্শন বুঝতে না পেরেই নাকি ম্যানইউ ছেড়ে ৬৩ মিলিয়ন ইউরোতে পাড়ি জমিয়েছেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে(পিএসজি)।  রোববার প্যারিসে স্বপ্নের অভিষেকে পর ক্লাব ছাড়ার কারণ ব্যাখ্যা করেন সাবেক রিয়াল তারকা। ম্যাচে তার দল জেতে ৩-০ গোলে। মাত্র ২৪ মিনিট খেলে জাতীয় দলের সতীর্থ এজকুয়েল লাভেজ্জিকে দিয়ে একটি গোলও করিয়েছেন তিনি।

ডি’মারিয়া বলেন, ভ্যান গলের একটি দর্শন আছে, সে দর্শনই আমার ম্যানইউ ছাড়ার অন্যতম কারণ। তার কাজের সাথে নিজেকে মানিয়ে কঠিন ছিলো। শেষ দিকে আমাদের সম্পর্ক ছিলো ঝগড়াটে দম্পতির মতো।’

তিনি আরো বলেন, ম্যানইউতে শুরুটা ভালোই করেছিলাম। কিন্তু এরপরই ইনজুরিতে পড়ি। যখন ফিরলাম ভ্যান গল আমার পজিসন পরিবর্তন করে ফেললেন। এরপর আমি যখন পিএসজি কোচ লরেন্ট ব্লা’র সঙ্গে কথা বলি তখন তিনি বলেন, সেখানে আমি রিয়ালের পজিসনেই খেলতে পারবো। তারপর যা হওয়ার হলো।

বিষয়:ডি’মারিয়া ম্যানইউ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…