চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউয়ে অভিষেকেই আলো ছড়ালেন লুকাকু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের লুকাকু গোলের পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে এভারটন থেকে বড় মুখ করেই রোমেলু লুকাকুকে এনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ফরোয়ার্ড আস্থার প্রতিদান দিতে শুরু করলেন প্রথম ম্যাচ থেকেই। ওল্ড ট্র্যাফোর্ডে অভিষেকেই জোড়া গোল করেছেন। সঙ্গে অ্যান্থনে মার্সিয়াল ও পল পগবার একটি করে গোলে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে হোসে মরিনহোর দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে।

ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই আক্রমণের ধার ধরে রাখে ম্যানইউ। প্রথম আধা ঘণ্টায় হুয়ান মাতার জোড়া সুযোগ হাতছাড়ার পর আলোয় আসেন লুকাকু। ম্যাচের ৩৩ মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের বাড়ানো বলে প্রতিপক্ষের জাল খুঁজে নেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।

মধ্যবিরতির পর ফিরেই আবারো নায়ক লুকাকু। ম্যাচের ৫২ মিনিটে হেনরিখ মাখিতারিয়ানের দুর্দান্ত ফ্রি-কিকে মাথা ছুঁয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৫৬ মিনিটে ওয়েস্টহ্যাম হতাশায় ডোবে তাদের একটি প্রচেষ্টা ক্রসবার দুর্ভাগ্যে কাটা পড়লে।

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ৬৬ মিনিটে র‌্যাশফোর্ডের প্রচেষ্টায় বাধা সেই ক্রসবারই। তবে বদলি নামা মার্সিয়ালকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। মাঠে আসার সাত মিনিটের মাথাতেই জাল খুঁজে নেন এই ফরাসী। ম্যাচের ৮৭ মিনিটে মার্সিয়ালের গোলে বলের যোগানদাতা মাখিতারিয়ান।

Reneta

ম্যানইউর বড় জয়ে পরের গোলটি ফরাসি যুগলবন্দীতে গাঁথা। যোগ করা সময়ে গোলদাতা পগবা, যোগানদাতা সেই মার্সিয়াল।

লুকাকুর এটা ইপিএল অভিষেক হলেও ম্যানইউর হয়ে প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচটি তিনি খেলে ফেলেছেন কয়েকদিন আগেই। উয়েফা সুপার কাপে রিয়ালের বিপক্ষে ২-১ এ হারা ম্যাচে রেড ডেভিলদের একমাত্র গোলটিও ছিল লুকাকুরই।

রাতের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে টটেনহ্যাম হটস্পারও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পল পগবাম্যানইউরোমেলু লুকাকুহোসে মরিনহো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিশেষ বন্যা সতর্কীকরণ

পরবর্তী

শেষটা দেখে ফেললেন যুবরাজ?

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার যুবরাজ টেনিস ব্যাগ নিয়ে স্টেডিয়ামে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষটা দেখে ফেললেন যুবরাজ?

নেইমার পিএসজির জার্সিতে বল দখলে নিয়ে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার খেললেন, গোল করলেন, জেতালেন

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT