ফুটবল

ম্যাচের ভবিষ্যৎ বলা অক্টোপাস এখন খাবার

ম্যাচের ভবিষ্যৎ বলা অক্টোপাস এখন খাবার

বিশ্বকাপ ফুটবলে জাপানের সবগুলো ম্যাচের ফল আগেই বলে দেয়া অক্টোপাস র‌্যাবিও খাবারে পরিণত হয়েছে!

জাপানের গ্রুপপর্বের ম্যাচগুলোর সঠিক ভবিষ্যৎবাণী করেছিল অক্টোপাসটি। অক্টোপাস র‌্যাবিও’র মালিক কিমিও আবে সমুদ্র থেকে এটি ধরেছিলেন।

এখন অক্টোপাসটি দিয়ে জাপানের ঐতিহ্যবাহী খাবার ‘শাশিমি’ তৈরি করা হয়েছে।

খেলার আগে অক্টোপাস র‌্যাবিওকে একটি প্লাস্টিকের পানির পুলে রাখা হতো। পুলটিতে তিনটি বক্স থাকত। একটি বক্স মানে জয়, একটি বক্স মানে হার, আর আরেকটি বক্স মানে ড্র। র‌্যাবিও সঠিক ফলটিই জানাত।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ভাইরাল খ্যাতির চেয়ে জীবনধারণের জন্য অর্থ বেশি গুরুত্বপূর্ণ মনে হওয়ায় কিমিও অক্টোপাসটি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন।

প্যাডিং পুলে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান নিয়ে সেটি কলম্বিয়ার বিপক্ষে জাপানের জয় এবং সেনেগালের বিপক্ষে ড্র হওয়ার কথা বলেছিল বলে জানায় বিবিসি।

২০১০ সালে বিশ্বকাপে জার্মানির ‘পল’ নামের একটি অক্টোপাস ছয়টি ম্যাচের সবগুলোর ঠিকঠাক ফল আগেই বলতে সক্ষম হয়েছিল।

বিষয়:অক্টোপাস জাপান বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ সর্বশেষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…